সৌদি আরবে এক সপ্তাহে পৌনে ৮ হাজার অবৈধ প্রবাসী আটক

নিউজ ডেস্ক: সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করায় গ্রেপ্তার হন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের সময় ১ হাজার ১৮৪ জনকে ধরা হয়েছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক।

বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী রয়েছেন। ইতিমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য আরও ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।

অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ এবং যাতায়াত সুবিধা দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহন ও বাড়িও বাজেয়াপ্ত করবে কর্তৃপক্ষ। সূত্র : সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

SEO:
Tags:

লেখাটি শেয়ার করুন:

আরও সংবাদ পড়ুন

ব্লুমো নিউজ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও তথ্যের মাধ্যমে আপনাকে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন