বিলুপ্তির পথে যুক্তরাজ্যের অর্ধেকের বেশি প্রজাতির প্রজাপতি

যুক্তরাজ্যে গত ৫০ বছরের এক শুমারিতে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি প্রজাতির প্রজাপতি বিলুপ্তির পথে। ১৯৭৬ সাল থেকে চলা এই জরিপে দেখা যায়, ৫৯টি প্রজাতির মধ্যে ৩৩টির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত বাসস্থান হারানো, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রজাপতির সংখ্যা কমছে। ‘বাটারফ্লাই কনজারভেশন’ নামক সংস্থার স্বেচ্ছাসেবীরা কয়েক দশক ধরে প্রায় ৪ কোটি ৪০ লাখ তথ্য সংগ্রহ করে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।

তথ্য অনুযায়ী, বিরল প্রজাতির প্রজাপতিগুলোই সবচেয়ে বেশি সংকটে রয়েছে। যেমন ‘পার্ল-বর্ডারড ফ্রিটিলারি’র সংখ্যা ৭০ শতাংশ এবং ‘হোয়াইট-লেটার হেয়ারস্ট্রিক’ এর সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। তবে উষ্ণ জলবায়ুর প্রভাবে ‘রেড অ্যাডমিরাল’ প্রজাতির সংখ্যা ৩০০ শতাংশের বেশি বেড়েছে।

বাটারফ্লাই কনজারভেশনের অধ্যাপক রিচার্ড ফক্স বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রজাপতিদের টিকে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা জরুরি হয়ে পড়েছে। এই সংকট কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

লেখাটি শেয়ার করুন:

আরও সংবাদ পড়ুন

ব্লুমো নিউজ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও তথ্যের মাধ্যমে আপনাকে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন